মতিয়ার রহমান, উলুবেড়িয়া
রবিবার একাধিক জায়গায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যেগে “Safe Drive Save Life” শীর্ষক বৃহত্তম চিত্রাঙ্কন প্রতিযোগিতা (২য় বর্ষ ) অনুষ্ঠিত হলো।
এই প্রতিযোগিতায় মোট ৫০০০ জন ৬টি কেন্দ্রে অংশগ্রহণ করেন।
এটি হাওড়া গ্রামীণ জেলার অন্যতম বৃহৎ শিল্প ও সচেতনতামূলক আয়োজন হিসেবে ব্যাপক সাড়া ফেলেছে।
এই প্রতিযোগিতায় প্রথম থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীগন এবং সাধারণ মানুষেরা অংশগ্রহণ করেন।
ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে, প্রতিযোগিতাটি জেলাজুড়ে ৬টি গুরুত্বপূর্ণ স্থানে একসঙ্গে অনুষ্ঠিত হয়।
উলুবেড়িয়া কলেজ, বাগনান কলেজ, পাঁচলারপি. এন. মান্না হাই স্কুল,শ্যামপুর হাই স্কুল,আমতার রামসদয় কলেজ, উদয়নারায়ণপুরের মাধবীলতা কলেজে অনুষ্ঠিত হয়।
উলুবেড়িয়া কলেজে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন, রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী ও পূর্ত মন্ত্রী পুলক রায়, হাওড়া জেলাশাসক , পি. দিপাপ্রিয়া,
হাওড়া গ্ৰামীন পুলিশ সুপার,সুবিমল পাল, উলুবেড়িয়া মহকুমা শাষক মানষ কুমার মন্ডল, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান , বিশিষ্ট চিত্রশিল্পী রঞ্জিত রাউত প্রমুখ।
সমগ্র জেলাজুড়ে পুলিশের সুসংগঠিত নিরাপত্তা ও ব্যবস্থাপনার মাধ্যমে এবং বিভিন্ন বিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। এই উদ্যোগ শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি সড়ক নিরাপত্তা সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সমাজের সঙ্গে পুলিশের বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়।








