জাতীয় কংগ্রেসের কর্মসূচি, উলুবেড়িয়া






মতিয়ার রহমান, উলুবেড়িয়া 

রবিবার হাওড়া জেলা গ্রামীন কংগ্রেসের উদ্যোগে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে অনশন সত্যাগ্রহ উলুবেরিয়া মহকুমা অফিসের সামনে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। 

সারাদিন ধরে MGNREGবাঁচাও অভিযানে মহাত্মা গান্ধীর নাম বাদ দেয়ার প্রতিবাদে এবং গরিব মানুষদের ১০০ দিনের কাজ ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন । উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক ও জেলার পর্যবেক্ষক শুভাশিস ভট্টাচার্য। উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীণের কংগ্রেস নেতৃত্ববৃন্দ এবং ব্লক কংগ্রেসের সভাপতি গন ও ছাত্র মহিলা ও যুব কংগ্রেস নেতৃবৃন্দ।

এই আন্দোলন আগামী কাল থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত প্রতিটি ব্লক অঞ্চল বুথ স্তর পর্যন্ত বিস্তৃত করা হবে এ কথা ঘোষণা করেছেন হাওড়া জেলা গ্রামীণ কংগ্রেসের সভাপতি আলম দাইয়ান।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...