রক্তদান শিবিরে মন্ত্রী অরূপ রায় ও প্রাক্তন পৌর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী





নিজস্ব সংবাদদাতা, হাওড়া:  
  রবিবার সকাল এগারোটায়  হাওড়ার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বালিটিকুরী শেঠ পাড়ায় হাওড়ার আমরা দিদির সৈনিকের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির ও সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন  রাজ্যের মন্ত্রী অরূপ রায় । এলাকার সমাজসেবী কাল্টু দাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হাওড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তীও উপস্থিত ছিলেন  । মূলত ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১ তম জন্মদিন । সেই উপলক্ষেই ঠিক তার আগেরদিন রবিবারের এই অনুষ্ঠান উৎসর্গ করা হল  তাঁকে বলে জানান উদ্যোক্তারা। এটি তাঁদের চোদ্দতম বর্ষ।  মন্ত্রী অরুপ রায় বলেন শীতে এই ধরনের অনুষ্ঠান খুবই ভাল।  রক্তের চাহিদা মেটাতে এই ধরনের অনুষ্ঠান খুবই গ্রহনযোগ্য । পাশাপাশি তিনি বলেন  অনেক গরীব মানুষের কাছে শীতবস্ত্র নেই। আমরা তাদের সেই শীতবস্ত্র দিই। হাওড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী বলেপ  এই অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের আগের দিন করা হচ্ছে । কারন মুখ্যমন্ত্রী ভাল থাকলে গোটা বাংলা  ভাল থাকবে। সমাজ সেবী কাল্টু দাসের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসাযোগ্য । সমগ্র অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক কাল্টু দাস বলেন শুধু রক্তদান নয় রক্তদাতাদের বারো মাসের ক্রেডিট কার্ডের শংসাপত্র দেওয়া হয়  এই অনুষ্ঠানে । সোমবার মুখ্যমন্ত্রীর জন্মদিনও পালন করা হবে বলে তিনি জানান । এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জি, তৃণমূল নেতা সৌমেন ব্যানার্জি, অমিত চক্রবর্তী, শম্পা দত্ত প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...