নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
মমতাময়ী ক্লিনিক যখন হয়েছিল, যখন ভাল ডাক্তার ও বিনাব্যয়ে ওষুধের জন্য সাধারন গরীব মানুষ উপকৃত হয়েছিল তখন অনেকেই এর সুফল নিয়ে আলোচনা করেনি। এখন দুএকদিন সংস্কারের জন্য ক্লিনিক বন্ধ হল তখন বিরোধী দল প্রচার শুরু করে দিল। এবার সেই নিয়ে প্রশ্ন তুললেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন ডোমজুড়ের শলপ , বাঁকড়া ২ ও সাঁপুইপাড়ায় মমতাময়ী ক্লিনিক চলছে । এমবিবিএস ডাক্তারের পরিষেবা ও বিনাব্যয়ে ওষুধ দেওয়া হচ্ছে । শলপে পঞ্চায়েতের গেটের সামনে কাজ হবার জন্য কিছুদিন বন্ধ ছিল । তবে এখন চালু হয়ে গিয়েছে । আর বাঁকড়া দুই এর সংস্কারের জন্য কিছুদিন এই ক্লিনিক বন্ধ ছিল। তবে আরও ভাল পরিষেবার নিয়ে আজ সোমবার থেকে তা আবার চালূ হল। তাই এটা নিয়ে বিরোধী দল গুলো মিথ্যা অপপ্রচার করছে বলে অভিযোগ করেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।
