মঞ্চে গান গেয়ে তাক লাগিয়ে দিলেন পাঁচ বছরের দেবাংশু

মন্ত্রী, প্রাক্তন পৌর চেয়ারম্যানের মঞ্চে গান গেয়ে তাক লাগিয়ে দিলেন পাঁচ বছরের দেবাংশু 

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 



নাম দেবাংশু ঘোষ । বয়স পাঁচ। ওপেন স্টেজে গান করছে সে। হাওড়ার এই ছেলের গান ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সময় রবিবার সকাল পৌনে এগারোটা। হাওড়ার বালিটিকুরী শেঠ পাড়ায় সমাজসেবী কাল্টু দাসের উদ্যোগে আয়োজিত হচ্ছে রক্তদান শিবির ও সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরুপ রায়, হাওড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী, হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ভাস্কর ভট্টাচার্য । সেই মঞ্চে একজন পাঁচ বছরের ছেলে  গাইছে গান ? অবাক করার মত বিষয়। তাঁর শিক্ষিকা সংযুক্তা দেও সঙ্গীত পরিবেশন করেন এই অনুষ্ঠানে । তিনি বলেন দেবাংশুর গাওয়া গান ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। জনপ্রিয় সংগীত শিল্পী সিধুর একটি গান স্বয়ং সিধুর পছন্দ হয়েছে। এই ধরনের মঞ্চে তাঁদের সুযোগ দেবার জন্য অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা  কাল্টু দাসকে ধন্যবাদ জানাই বলে তিনি জানান ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...