উলুবেড়িয়া বইমেলা উদ্বোধন করলেন মন্ত্রী পুলক রায়







মতিয়ার রহমান, উলুবেড়িয়া 

  জমজমাট এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে "ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার" এই স্লোগানকে সামনে রেখে উদ্বোধন হলো ৪র্থ উলুবেড়িয়া বইমেলা।


 শুক্রবার পশ্চিমবঙ্গ সরকার জনশিক্ষা প্রসার ও গ্ৰন্থাগার বিভাগের উদ্যোগে ও উলুবেড়িয়া পৌরসভার ব্যবস্থাপনায় শুরু হলো উলুবেড়িয়া বইমেলা।



শুক্রবার দুপুরে উলুবেড়িয়ার একাধিক হাইস্কুলের এবং কলেজের ছাত্রছাত্রীরা "আসুন বইয়ের জন্য হাঁটি" পোষ্টার লিখে উলুবেড়িয়া কলেজ গেট থেকে বইমেলা প্রাঙ্গণ পর্যন্ত পদযাত্রা করেন।


প্রদীপ প্রজ্জ্বলন ও ঘন্টা বাজিয়ে বইমেলার সুচনা করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়। আরো উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্ৰামীন পুলিশ সুপার সুবিমল পাল,মহকুমা পুলিশ আধিকারিক শুভম যাদব পান্ডুরাম, মহকুমা শাষক মানষ কুমার মন্ডল, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু,বিধায়িকা প্রিয়া পাল,জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস,হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য,






 কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা,উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর, উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ ড:লিপীকা মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ ডঃ: দেবাশীষ পাল, হাওড়া জেলা গ্ৰন্থাগারিক নির্মাল্য অধিকারী। বইমেলা চলবে আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...