কোনও ভেদাভেদ নয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বশান্তি ও বিশ্ব মানবতার কল্যাণে ১০ তম সর্বধর্ম সমন্বয়ে বিশ্বজনীন প্রার্থনা সভা বাগমারীতে অনুষ্ঠিত হলো ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার।
হযরত মাওলানা সুফী মুফতী আজানগাছী রহমতুল্লাহ এর প্রতিষ্ঠিত হাক্কানী আঞ্জুমান কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে সূদূর মালেশিয়া ও বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন ধর্মের বিশিষ্ট ধর্মগুরুদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে ওঠে এই প্রার্থনা সভা। বিশিষ্ট ধর্মগুরুদের সুমধুর শান্তির বাণী হাজার হাজার দর্শনার্থীদের হৃদয় ছুঁয়ে যায়।
হাক্কানী আঞ্জুমান এর এক সদস্য জানান যে যাই ধর্মের হোক না কেন সবার আগে আমরা সবাই রক্ত মাংসে গড়া এক মানব জাতী, তাই হিংসা বিদ্বেষ ভুলে নিপিড়িত মানুষের পাশে দাঁড়ানোই হলো প্রকৃত ধর্ম, তাহলেই ঈশ্বর, আল্লাহ খুশি হবেন।
তাই শান্তির বাণী সবার কাছে পৌঁছে দিতেই এই অনুষ্টানের আয়োজন করা হয়। যে অনুষ্ঠানে হাওড়া জেলার ধর্মপ্রাণ মানুষরাও উপস্থিত ছিলেন ।






