নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
কারো কোনও সমস্যা হলে আমাদের দরজায় আসুন । বর্তমান সমাজের যা অবস্থা তাকে পরিবর্তন করতে হবে । ভয় পেলে চলবে না। বাঁচতে হলে লড়তে হবে। কোনও শিশু যেন মাতৃগর্ভ থেকে হারিয়ে না যায়। সবকিছুর সম্মুখীন হবার আগে আমাদের ভাবতে হবে, একটাই, দরজা খোলা আছে সেটা হল মানবাধিকার কমিশন বা হিউম্যান রাইটস। যেখান থেকে কোনও মানুষ ফিরে না যায়, হারিয়ে না যায়, কোনও মায়ের কোল ফাঁকা না হয়। হাওড়ার কুলগাছিয়ার তুলসীবেরিয়ায় একটি শিশু মেলায় এসে এই কথাই বললেন রাজ্য মানবাধিকার অ্যাফেয়ারস ট্রাস্টের চেয়ারম্যান মৌমিতা সাহা। তিনি এই মেলায় ১০০ জন দুস্থ ব্যক্তিকে শীতবস্ত্র উপহার দেন । তিনি বলেন মানুষের অধিকার রক্ষায় সর্বদা নিয়োজিত আছে হিউম্যান রাইটস। এছাড়াও সামাজিক কাজও তাঁরা নিয়মিত করছেন বলে তিনি জানান ।

