বালিটিকুরীতে স্কুলে সাইন্স এগজিবিশন




নিজস্ব সংবাদদাতা, হাওড়া:   

স্বপ্ন  যদি বড় হয় তাহলে স্বপ্নের কাছাকাছি যাওয়া যায় । মনে বল যদি দৃঢ় হয় তাহলে অসম্ভবকেও সম্ভব মনে হয়। 
এমনই ধারনা স্পষ্ট হল  হাওড়ার বালিটিকুরী কালীতলার সিস্টার নিবেদিতা অ্যাকাডেমির নিবেদিতা উৎসবে। শুক্রবার  সেখানে ছিল সাইন্স একজিবিশন । সেখানেই ছোট ছোট পড়ুয়াদের এত অল্প বয়সে নিজস্ব ধারণা উপস্থিত মানুষের মধ্যে বিষ্ময় সৃষ্টি করলো। 
এই সাইন্স এগজিবিশনে উপস্থিত ছিলেন  রাজ্য  কংগ্রেসের একজন অন্যতম শীর্ষ নেত্রী শ্রাবন্তী সিং। তিনি  জানান একজন ছোট্ট পড়ুয়া সাউন্ড পলিউশন নিয়ে যা একেঁছেন তা সত্যিই প্রশংসাযোগ্য । তিনি বলেন বর্তমানে সাউন্ড পলিউশনের জন্য অনেক মানুষ ক্ষতিগ্রস্ত । সেই ধারণা মানুষের কাছে তুলে ধরার এই নির্দর্শন একটা সমাজ সংস্কারকের জায়গা নিতে পারে। এই স্কুলের প্রিন্সিপ্যাল অরুনা লাহা খুব সুন্দরভাবে পড়ুয়াদের তৈরি করছেন  বলে তিনি জানান। এই এগজিবিশনে উপস্থিত ছিলেন তারকেশ্বর ইস্কনের মহারাজ প্রেম ভক্তি দাস। তিনি  বলেন এখানে এসে জানতে পারলাম পড়ুয়ারা খুব স্মার্ট ও বিদ্যান।


 এরা যেভাবে এই এগজিবিশনে বিজ্ঞান বিষয়ক প্রদর্শন করেছে তা একদিন ভবিষ্যতের সফলতার কারন হবে। তিনি আরও বলেন  ভগবানের কাছে প্রার্থনা করি ও আর্শীবাদ করি যাতে এরা আরও বড় হোক ও দেশের নাম উজ্জ্বল করুক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সাগর সিং। তিনি পড়ুয়াদের এই অংশগ্রহণকে সাধুবাদ জানান ও তাদের যেকোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...