মতিয়ার রহমান,উলুবেড়িয়া
প্রদীপ প্রজ্জ্বলন, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান, পুষ্পস্তবক অর্পণ ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠের মাধ্যমে উলুবেড়িয়া ১নং ব্লকের দক্ষিণ চক্রের প্রাথমিক বিদ্যালয়,শিশু শিক্ষা কেন্দ্রের চক্র পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া ১নং ব্লকের ধুলাসিমলা প্রাথমিক বিদ্যালয় মাঠে ।
দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন, যোগাসন, বসে আঁকা প্রতিযোগিতা এছাড়াও এবারের বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মন্ডলের উদ্যোগে সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করা চক্রের সকল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের তৈরি হাতের কাজের বিশেষ প্রদর্শনী "কারুকৃৎ" যা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়,
রাজ্যের মন্ত্রী তার বক্তব্যে খেলা ধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের অগ্ৰগতি কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল, উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, কর্মাধ্যক্ষ সেখ সাওগাত আলি, কর্মাধ্যক্ষ শুভ্রা দাস,হীরাপুর পঞ্চায়েতের প্রধান উত্তম মাইতি,ধুলাসিমলা পঞ্চায়েতের প্রধান বৈশাখী পুরকাইত। বিশিষ্ট শিক্ষক কিংকর মন্ডল, মৈত্রেয়ী মাইতি সন্দীপ মন্ডল,তন্দ্রা সামুই, সন্দীপ শি , দেবাশীষ ব্যানার্জি প্রমুখ।
সম্পূর্ণ ক্রীড়া প্রতিযোগিতার তদারকিতে ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মন্ডল।
অপরদিকে শ্যামপুর পূর্ব চক্রের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বেলাড়ী রামকৃষ্ণ বিদ্যাপীঠে।
শ্যামপুরের দেওড়া হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত শ্যামপুর উত্তর চক্রের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা।বাছরি পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর মেটিয়া, কর্মাধ্যক্ষ মৌমিতা দাস প্রমুখ।







