মানবাধিকার দিবসে রক্তদান শিবির



নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 

 বিশ্ব মানবধিকার দিবস ও জাতীয় অধিকার দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি ও স্বয়ম সম্পূর্ণা  কোলকাতার ষোষপাড়া নয়ন তারা ভবনে। এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  রাজ‍্যসভার প্রাক্তন সাংসদ সুভাশিষ চক্রবর্তী, টলিউডের বিশিষ্ট অভিনেতা সোহেল দত্ত। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সুচনা করেন প্রাক্তন সাংসদ। যৌথ উদ‍্যোগে রক্তদান শিবিরে বিধায়ক তথা পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল উপস্থিত হয়ে বলেন জীবিকা ডেভেলপমেন্ট  মানুষের কাজে নিয়োজিত হয়ে নানা ধরনের কাজ করে চলেছে। বহু মলিহা এখান থেকে স্বনির্ভর হয়েছেন। তবে পৃথিবীতে সবচেয়ে বড় দান হলো রক্তদান। রক্তের ঘাটতি মেটাতে এটা খুবই জরুরী। জীবিকা ডেভেলপমেন্টের কর্ণধার ডালিয়া রায় বলেন আমরা ১০ বছর ধরে এই রক্তদান অনুষ্ঠান করে আসছি। এখানে প্রায় ১৫০ জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন । এমআর বাঙ্গুর হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্ক আমাদের সমর্থনে আছে। তিনি বলেন মানবাধিকার দিবসে সকলের অধিকার ফিরিয়ে দেবার জন্য পালিত হয়।  মানুষের অধিকার হচ্ছে বাঁচার । 




সেই অধিকার ফিরিয়ে দেবার জন্য এই রক্তদান শিবির ।  এই রক্তদান শিবিরের  এক ফোঁটা রক্ত যদি কোনও মানুষের জীবন বাঁচায় তাতেই তাঁদের সার্থকতা  । তিনি আরও বলেন এই সংগঠন নারীর মর্যাদা ও নারীসুরক্ষা বিষয়ে কাজ করে আসছে ১৯৯৪ সাল থেকে।  শুধু কোলকাতা ও তার পাশর্বর্তী জেলা নয় হাওড়া জেলার প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে আছে তাদের কর্মকাণ্ড বলে জানান তিনি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...