মতিয়ার রহমান,উলুবেড়িয়া
প্রায় দুই শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।
১০ই ডিসেম্বর বুধবার উলুবেড়িয়া ১নং ব্লকের খোড়িয়া ময়নাপুর হাইস্কুলের মাঠে উলুবেড়িয়া দক্ষিণ ও উত্তর চক্রের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
উলুবেড়িয়া ১নং ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে উলুবেড়িয়া দক্ষিণ ও উত্তর চক্রের প্রায় দুশোটি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য ছিল বসে আঁকা, হাঁড়ি ভাঙ্গা,৫০মিটার দৌড় প্রতিযোগিতা,
যেমন খুশি তেমন সাজো,যোগাসন ,নাচ, গান সহ একাধিক প্রতিযোগিতা ।
বিভিন্ন বিভাগের স্থানাধিকারীদের পুরষ্কৃত করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ চক্র ও উত্তর চক্রের ভারপ্রাপ্ত অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মন্ডল, উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শুভ্রা দাস,হাটগাছা ১নং পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ দাস,
বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি উদয় কাঁড়ার,খোড়িয়া ময়নাপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্ণব হালদার, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষক মৌমিতা মন্ডল, নিলীমা দে,সঞ্জীব দাস, মানষিক স্বাস্থ্য বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সিনির প্রতিনিধিগন সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মন্ডলীগন।














