নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া
অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া ষ্টেড়িয়াম মাঠে দৌড় প্ৰতিযোগিতা ও প্ৰবীন মানুষদের শীত বস্ত্ৰ প্ৰদান অনুষ্ঠান।
৭ই ডিসেম্বর রবিবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে এবং উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র সহযোগিতায় অত্যন্ত উৎসাহ ও অংশগ্রহণের মাধ্যমে ফিটকপ রান ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হলো ।
এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হাওড়া জেলা গ্ৰামীন পুলিশ সুপার সুবিমল পাল,জেলা এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকবৃন্দ।
উল্লেখ্য হাওড়া গ্রামীণ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকবৃন্দও ৫ কিমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সফলভাবে সমাপ্ত করেন
সফল প্রতিযোগীদের মধ্য থেকে পুরুষ ও মহিলা বিভাগের প্রথম ৫ জন করে স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য পুলক রায়, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান ,
চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর ও
বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রিয় ব্যক্তিত্ব। উল্লেখ্য প্রায় তিনশতাধিক দৌড়বিদ একত্রিত হয়ে এই দৌড়প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ।








