ধর্মীয় প্রতিষ্ঠান দ্বীনিয়াতের বাৎসরিক অনুষ্ঠান






মতিয়ার রহমান,উলুবেড়িয়া 

দৈনন্দিন ইসলামী জীবন আদর্শ ব্যবস্থাপনার উপর ভিত্তি করে মঙ্গলবার শ্যামপুর ১নং ব্লকের চাঁদপুর দ্বীনিয়াত মুনাজ্জাম মক্তবের শতাধিক পাঠরত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো বাৎসরিক অনুষ্ঠান।


পবিত্র কোরানের আয়াত মুখস্ত ছাড়াও বিভিন্ন কলেমা,ও দোয়া পাঠ, এবং ইসলামী আদর্শ অনুযায়ী নৈতিক শিক্ষার বিভিন্ন পাঠ সহ নানান কর্মসূচির মাধ্যমে পালিত হলো চাঁদপুরে দ্বীনিয়াতের বাৎসরিক অনুষ্ঠান।


 মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও সাহাবিদের জীবন আদর্শ নিয়ে আলোচনা করা হয়।মানব জীবনের ইসলামের বিভিন্ন দিক ও আদর্শ নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও পাঠরত ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্যে পুরষ্কৃত করা হয়।


পরিচালনায় ছিলেন দ্বীনিয়াত সেন্টারের পক্ষে আফতাব উদ্দিন মোল্লা, মৌলানা সেখ মোরসেলিম প্রমূখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...