SIR আতঙ্কে এবার ঘর থেকে দেহ উদ্ধার হল জহির মাল নামের বছর ৩০ এর এক যুবকের, উলুবেড়িয়া
জানা গেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাজাপুর থানার খলিশানী গ্রাম পঞ্চায়েতের মালপাড়ার ৭ নম্বর বুথে।
স্থানীয় সূত্রে জানা গেছে ভোটার কার্ডে নামের বানান বিভ্রাট ছিল ওই যুবকের, আর হয়তো সেই আতঙ্কে এমন ঘটনা। এদিকে ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় রাজ্যের মন্ত্রী পুলক রায়,
উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু,উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃত্ব। কথা বলেন তার পরিবারের সদস্যদের সঙ্গে।








