প্রগ্রেসিভ টিচার্স ফোরামের বার্ষিক সমাবর্তন: উলুবেড়িয়া





নিজস্ব প্রতিবেদক: উলুবেড়িয়া 


উৎসবের মতো করে উদযাপিত হলো উলুবেড়িয়া প্রগ্রেসিভ টিচার্স ফোরামের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। 




গতকাল ১৪ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে আয়োজিত হয় এই সমাবর্তন অনুষ্ঠান।




এ দিন কালিনগর হাই স্কুলের গণেশচন্দ্র সরকার সাংস্কৃতিক মঞ্চে উপবিষ্ট ছিলেন সমাজ ও শিক্ষা ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ। 




প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখ নুর আলম মহাশয়। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষবৃন্দ, কালিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ দেশারাত হোসেন, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুরজ মন্ডল মহাশয় সহ চক্রের অন্যান্য কর্মীবৃদ।




 উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের অন্যান্য আধিকারিক সহ শিক্ষা ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন ও। কালিনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি সেলিম মোল্লা , কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাস রঞ্জন মাইতি সহ চক্রের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ও সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।


অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে কালিনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকারা। প্রারম্ভিক ভাষণে ফোরামের সম্পাদক শিক্ষক সঞ্জিত কুমার ভৌমিক ট্যালেন্ট হান্ট পরীক্ষার তাৎপর্য ও ফোরামের আগামীদিনের পরিকল্পনা সহ নানান দিক তুলে ধরেন। উপস্থিত অতিথিবর্গ রাও তাদের বক্তব্যে হাওড়া গ্রামীণ জেলায় উলুবেড়িয়া প্রগ্রেসিভ টিচার্স ফোরামের প্রাসঙ্গিকতা ও শিক্ষার মানোন্নয়নে এই ফোরামের ভূমিকা নিয়ে  আলোচনা করেন। গ্রামের সরকারি বিদ্যালয়গুলোর ছাত্র ছাত্রীদের কাছে ট্যালেন্ট হান্ট পরীক্ষার মাধ্যমে এই ফোরাম যেভাবে একটি অভিনব প্রতিযোগিতামূলক  মঞ্চ উপস্থাপিত করেছে, প্রত্যেক অতিথি তাদের নিজস্ব ভাষায় তার ভুয়সী প্রশংসা করেছেন । 


এর পর অনুষ্ঠানের মূল আকর্ষণ ট্যালেন্ট হান্ট ২০২৫ এর পুরস্কার বিতরণ করা হয় এই মঞ্চ থেকে। গত ১৪ই সেপ্টেম্বর উলুবেড়িয়া প্রগ্রেসিভ টিচার্স ফোরাম ট্যালেন্ট হান্ট পরীক্ষার আয়োজন করেছিল।







 উলুবেড়িয়া উত্তর ও দক্ষিণ চক্রের প্রায় ২৫০০ ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছিল সেই পরীক্ষায়। তাদেরই মধ্যে ৩৫৩ জন ছাত্র ছাত্রী সফলভাবে উত্তীর্ণ হয় এই পরীক্ষায়। এদিন প্রত্যেক সফল পরীক্ষার্থীর হাতে মেডেল ও শংসাপত্র (আই এস ও সার্টিফাইড) তুলে দেওয়া হয় ফোরামের তরফ থেকে। 





এছাড়াও প্রথম থেকে দশম শ্রেণীর শ্রেণীগত প্রথম তিন  স্থানাধিকারী ৩৬ জনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। মেডেল শংসাপত্র ছাড়াও তাদের হাতে তুলে দেওয়া হয় একটি স্মারক, একটি বই ও একটি গাছের চারা। তবে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা যায়, সেরার সেরা পরীক্ষার্থীকে ঘিরে। খড়িয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সংযুক্তা হাজরা সর্বোচ্চ ৮৬ নম্বর পেয়ে সেরার সেরা পরীক্ষার্থী নির্ণীত হয়। সেরার পুরস্কার হিসেবে সংযুক্তার হাতে তুলে দেওয়া হয় একটি কম্পিউটার। গ্রামের তৃতীয় শ্রেণীর একটি ছাত্রী কম্পিউটারের মতো পুরস্কার পাওয়ায় স্বভাবতই প্রচণ্ড খুশি তার বাবা মা ও তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। 


ফোরামের মুখ্য আহ্বায়ক মহ. ফিরোজ এদিন আমাদের প্রতিনিধিকে জানান যে " শিশু দিবসের দিন বাচ্চাদের এই উন্মাদনা ও মুখের হাসিটুকুই আমাদের কাছে পরম পাওনা। আমাদের ফোরামের উদ্দেশ্য যে কতখানি সফল হয়েছে তা আজকের এই শিশু ও তাদের অভিভাবকদের স্বতস্ফূর্ত উচ্ছ্বাস-ই জানান দেয়।" পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বরত ফোরামের সভাপতি তথা পহেলাবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংকর মন্ডল বলেন," আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যে আমাদেরই বাচ্চাদের একটি মঞ্চ উপহার দিতে পেরেছি সেটা ভেবেই দরুন লাগছে। আগামী দিনে যাতে আরো বেশি সংখ্যায় আমরা ছাত্রী ছাত্রীদের আমাদের সঙ্গে যুক্ত করতে পারি এবং উলুবেরীয়ার গণ্ডি পেরিয়ে যাতে আরও বড় পরিসরে আমাদের ফোরামের কর্মকাণ্ডকে বিস্তৃত করতে পারি, সে বিষয়ে আমাদের সচেষ্ট হতে হবে।"

তবে, শেষে এটুকুই বলার উলুবেড়িয়া প্রগ্রেসিভ টিচার্স ফোরামের এই সমাবর্তন অনুষ্ঠান শুধুমাত্র একটা অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকে নি, প্রচুর শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মিলমৎসবে পরিণত হয়েছিল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...