মতিয়ার রহমান, উলুবেড়িয়া
বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল স্কুল গাড়ি।
মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল তিন পড়ুয়া।জখম আরও দুই পড়ুয়া। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার হাওড়ার উলুবেড়িয়া থানার বহিরায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অর্থাৎ সোমবার বিকেল তিনটে নাগাদ উলুবেড়িয়া জগদীশপুরের একটি বেসরকারি স্কুল থেকে ১০ জন পড়ুয়াকে নিয়ে স্কুল গাড়িটি বহিরা দাসপাড়ার দিকে যাচ্ছিল। সেই সময়ে বহিরা শ্মশানতলার কাছে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেন। গাড়ির ভিতর থেকে আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে জানান।
মৃত শিশু ১০বৎসরের চতুর্থ শ্রেণীর শৌভিক দাসের,৫বৎসরের কেজি ওয়ানের ছাত্রী ঈশিকা মন্ডল ও ৯বৎসরের তৃতীয় শ্রেণীর ছাত্র অরিন দাসের বাড়ির সকলেই এই ঘটনায় বাকরুদ্ধ,এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে রয়েছে উলুবেড়িয়া থানার পুলিশ।












