নুতন রাস্তা তৈরীর সুচনা করলেন মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া

 



নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া 



মঙ্গলবার নারিকেল ভেঙে ও ফিতা কেটে দেড় কিলোমিটার নতুন পাকা রাস্তা তৈরীর সুচনা করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়।





এই রাস্তা চালু হলে বহু মানুষের বোয়ালিয়া বাসস্ট্যান্ডে যাওয়ার পথ অনেক সুগম হবে।





উলুবেড়িয়া ১নং ব্লকের হাটগাছা ২নং পঞ্চায়েতের আমতলা পোল থেকে লাঠিপাড়া হয় বোয়ালিয়া নন্দলাল মন্ডল প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দেড় কিলোমিটার নতুন পাকা রাস্তা তৈরীর সুচনা অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, হাওড়া জেলা পরিষদের সদস্য সেখ নুর সালাম,উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, সহসভাপতি সাহানা মল্লিক,পূর্ত কর্মাধ্যক্ষ সেখ আজিজুল রহমান,হাটগাছা ২নং পঞ্চায়েতের প্রধান প্রদীপ পাল, ফারুক মল্লিক, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য অশোক হালদার প্রমুখ ।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...