নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
জল জীবন মিশন প্রকল্পের বকেয়া টাকা না পেয়ে আন্দোলনে নামলো ঠিকাদাররা। বৃহস্পতিবার হাওড়ার বাগনান বাস্তুকার কার্যালয়ে অবস্থান বিক্ষোভ দেখালো প্রায় ১৫০ জন ঠিকাদার। তাদের দাবি শুধু হাওড়ায় প্রায় ৩০০ কোটি টাকা বকেয়া পরে আছে যা রাজ্যসরকার ৫০ শতাংশ এবং কেন্দ্রিয় সরকার ৫০ শতাংশ দেয়।
আমাদের ডিভিশনে ৬০ থেকে ৬২ কোটি টাকা বকেয়া আছে। এই টাকা না পেয়ে আমাদের এবং আমাদের পরিবারের জীবন দূর্বিসহ হয়ে উঠছে। এবার আমাদের বাটি হাতে রাস্তায় বসতে হবে। তাই আমরা রাজ্য ও কেন্দ্র সরকারকে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে এই টাকা মিটিয়ে দেবার জন্য। কারণ এই টাকা না পেলে সারা রাজ্যে জল সরবরাহ বন্ধ হয়ে যাবে বলে জানান। এই ব্যাপারে উলুবেরিয়া সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থসারথি হালদার জানান, এতদিন পর্যন্ত রাজ্য এবং কেন্দ্র সরকার একত্রে এই পেমেন্ট করতো, কিন্তু বিগত প্রায় হাওড়া জেলায় এক বছর তিন মাস হয়ে গেল কেন্দ্র থেকে কোন টাকা আমরা পাইনি। মাঝখান থেকে বেশ কিছু টাকা রাজ্য থেকে আমরা পেয়েছিলাম তাও সেটা গত বছরে পুজোর আগে। তারপর এবছরও পুজো চলে গেল। কেন্দ্র থেকে কোন টাকা আসেনি। ফলে কাজটা ক্রমাগত করা যাচ্ছে না। এনারা এর আগেও একটা স্মারকলিপি দিয়েছিলেন, যথাসময়ে আমরা সেটা ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি। কিন্তু তার কোন সূরাহা আজ পর্যন্ত পাইনি। হাওড়া জেলার কাজ খুব একটা বাকি নেই, অনেকটা কাজ এগিয়ে রেখেছে, শুধু একটু আর্থিক ব্যাকআপ পেলেই কাজটা একশ শতাংশ হয়ে যায়, এই টাকার জন্য কাজটা মুখ থুবড়ে পড়ল। আমরা চাই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে।
আমদের সাব ডিভিশন থেকে প্রায় ৬০ থেকে ৬২ কোটি টাকা বকেয়া আছে ওভারঅল হাওড়ায় ৩০০ কোটি টাকা হবে। আমরা বিলগুলো যত তাড়াতাড়ি সম্ভব ডিভিশনে পাঠিয়ে দিই। যাতে টাকাটা যথাসময়ে পেয়ে যায়। যখন আমাদের মিটিং হয় তখনই আমরা আর্থিক সহায়তার কথা বলে থাকি যাতে কাজগুলো হয়। ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর বেশি কিছু করার নেই। তাদের দাবি যথাযথ, কারণ তাদের দেয়ালে পিঠ থেকেছে আর আমরাও কাজগুলো ফিনিশ করতে পারিনি। ডিপার্টমেন্টও আপ্রাণ চেষ্টা করছে তাদের এই দাবিগুলো রাখার যাতে কাজগুলো সমাপ্ত হলে ডিপার্টমেন্টেরও মুখ উজ্জ্বল হবে। হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার যেন সঠিক সময়ে জলটা পায়।





