পালিত হলো আবুল কালাম আজাদের জন্মদিন: উলুবেড়িয়া





নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া 

মঙ্গলবার স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তথা স্বাধীনতা সংগ্ৰামী ডঃ মৌলানা আবুল কালাম আজাদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত হলো হাওড়া জেলা গ্রামীণ কংগ্রেসের উদ্যোগে উলুবেড়িয়ার অবনী বসু ভবনে।


১১ই নভেম্বর মৌলানা আবুল কালাম আজাদের ছিল জন্মদিন,যথাযোগ্য মর্যাদায় মর্যাদার সঙ্গে পালন করা হয়। প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মাল্যদান সহ নানান ভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।




শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ জেলা কংগ্রেস সভাপতি আলম দেইয়ান সহ অন্যান্য কংগ্রেসের নেতৃবৃন্দ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...