নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
দেশাত্মবোধ ও দেশের যুব সমাজের মধ্যে একতা সৃষ্টি করার জন্য উদ্যোগ দেখা যাবে হাওড়ায় । সরদার বল্লভভাই প্যাটেলের ১৫০ বছর জন্ম পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের হাওড়া জেলা ক্রিড়া এবং যুব দপ্তর থেকে পদযাত্রার আয়োজন করা হয়েছে।
জেলার যুব এবং ক্রীড়া আধিকারিক অরুনিমা জানিয়েছেন আগামী ১৫ ই নভেম্বর হাওড়ার উলুবেড়িয়ার ভারত টেকনোলজি কলেজ এবং ১৬ ই নভেম্বর হাওড়ার জগৎবল্লভপুরের শোভারানী কলেজের কাছ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। দুই থেকে তিন কিলোমিটার এই পদযাত্রায় ছাত্র-ছাত্রী, যুবকরা ছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। এর জন্য স্থানীয় ক্লাব এবং সামাজিক সংগঠনগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর মূল উদ্দেশ্য হলো গ্রামীন এলাকায় যুবকদের মধ্যে দেশপ্রেম এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি এখন থেকেই বিভিন্ন স্কুল কলেজে সাংস্কৃতিক কর্মসূচি তাঁরা শুরু করে দিয়েছেন এই উদ্দেশ্য সফল করার জন্য । বৃহস্পতিবার বিকেলে হাওড়া প্রেস কর্নারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয় সম্পর্কে অবগত করা হয়।




