নিজস্ব প্রতিবেদক, আমতা
মঙ্গলবার আমতা হাসপাতাল থেকে ১১ দিনের শিশু চুরির অভিযোগ। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে শিশুর পরিবারের লোকজন। হাসপাতালে ভাঙচুর চালায় পরিবারের লোকজন।
জানা গিয়েছে আমতা চন্দ্রপুরের বাসিন্দা মন্দিরা বাগ গত দশদিন আগে একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেয়। সেখান থেকে ছুটি দেওয়ার পর বাড়ি চলে যায়। শনিবার আবার অসুস্থ হয়ে পড়লে শিশু ও তার মা-কে আমতা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন।
মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে কেউ ওই শিশুকে চুরি করে নিয়ে চলে যায় বলে অভিযোগ।
মুহুর্তের মধ্যে হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে উত্তাল হয়ে উঠল হাওড়ার আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল।
জানা গিয়েছে মন্দিরা বাগ শৌচালয় থেকে ফেরার পথে দেখে তার এগারো দিনের বাচ্চা হাসপাতালের বেডে নেই। এরপর কয়েক জন কে জিজ্ঞাসা করলে জানাজায় এক মহিলা ওই বাচ্চাটিকে নিয়ে চলে গেছে।
এরপরই মন্দিরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং বাড়িতে খবরটা জানায়। শুরু হয় তোলপাড়। হাসপাতালে বিক্ষোভ দেখায় মন্দিরার বাপের বাড়ির লোকজন। এখনো পর্যন্ত ওই বাচ্ছার কোন হদিস পাওয়া যায়নি। এই নিয়ে হাসপাতালে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
এদিকে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ,আসে হাওড়া গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে পরিবারের লোকজন সহ বহু স্থানীয় মানুষ। হাসপাতালে সিসি ক্যামেরা না থাকাই ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন। ঘটনা তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ।
পরে হাসপাতালের আশে পাশে সিসি ক্যামেরা চেক করে পুলিশ আমার মিল্কি চক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।







