নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া
সোমবার হাওড়া জেলা গ্ৰামীন কংগ্রেসের উদ্যোগে কংগ্রেসের রাজ্য দপ্তরে বিজেপির হামলা সহ সারা ভারতবর্ষ জুড়ে এস আই আর এর নামে জনগণের ভোট চুরি ও রাজ্য সরকারের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে আজ সোমবার উলুবেরিয়া স্টেশন থেকে এসডিও অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।এই মিছিলে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের কূশ পুতুল দাহ করা হয়।
বেকারদের চাকরির দাবি তে এই এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসে সহ সভাপতি তপন আগরওয়াল,
সাধারণ সম্পাদক শুভাশিস ভট্টাচার্য, হাওড়া জেলা কষান কংগ্রেসের সভাপতি শফিকুল আলম, চন্দ্রমা রায়, সেবা দলের চেয়ারম্যান শেখ মইনুদ্দীন ব্লক কংগ্রেস নেতা, মনজুর আলম, শেখ একরামুল,সেখ সুজাউদ্দিন ,আব্দুল হাই মল্লিক, সুব্রত বেড়া, গ্রামীন কংগ্রেসের জেলা নেতা রিভু সান্যাল, অসিত গাঙ্গুলী, হাফিজুর রহমান,
শেখ হাসমত, যুব কংগ্রেসের ফারুক আব্দুল্লাহ, সেখ এমদাদুল রহমান, মহিলা কংগ্রেসের ফিরদাউসি আক্তার, আরতি দাস, সহ ছাত্র পরিষদ, এসটি এসসি,সহ গ্রামীণ জেলার সমস্ত স্তরের জেতা এবং কর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে।এই মিছিলে নেতৃত্ব দেন আলম দেইয়ান সভাপতি হাওড়া জেলা গ্রামীণ কংগ্রেস।











