মতিয়ার রহমান,উলুবেড়িয়া
বিশ্ব মানবতার কল্যাণে হযরত মহম্মদের জীবন ও কর্ম অনস্বীকার্য বলে জানান একাধিক ধর্মগুরু।
বিশ্বনবী দিবস উপলক্ষে আশিক এ রসুল আলমার্স সোসাইটির উলুবেড়িয়া শাখার উদ্যোগে জগদীশপুরে দুদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার পদযাত্রা মিষ্টি বিতরণ, আবৃত্তি,কেরাত সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, শনিবার ছিল সারাদিন ধরে স্বাস্থ্য পরীক্ষা শিবির,লেবুলাইজার বিতরন, অক্সিজেন সিলিন্ডার বিতরন সহ রক্তদান কর্মসূচি ।
রক্তদান কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক রক্তদাতা রক্তদাতা রক্তদান করেন।
দুদিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইণামুর রহমান, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর প্রমুখ।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সর্বধর্ম সমন্বয়ে এক সম্প্রীতি সভা।
সর্বধর্ম সমন্বয়ে এই সম্প্রীতি সভায় বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত ছিলেন।বৌদ্ধ ধর্মগুরুর ডঃ অরুনজ্যোতি ভিক্ষু তার মুল্যবান বক্তব্যে বিশ্বমানবতার প্রতীক হযরত মহম্মদের জীবন ও বানীর একাধিক দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন,শিখ ধর্মের ধর্মগুরু শরন সিং, হিন্দু ধর্মগুরু স্বামী রাধাবল্লভ দাস, খ্রীষ্টান ধর্মের ধর্মগুরু ফাদার গৌরব রায় ও বিশ্ব মানবতার কল্যাণে ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় হযরত মহম্মদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন,
পীরজাদা মোকাররম হোসেন কাদেরী তার মুল্যবান বক্তব্যে মানুষের মধ্যে শান্তি ও ভাতৃত্বের কথা বলেন, উলুবেড়িয়া থানার আই সি সঞ্জয় কুমার দে বলেন আমাদের সকলের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্ষীয়ান পীরসাহেব আনোয়ার হোসেন আর কাদেরী চিশতি।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজ মল্লিক, শিক্ষক আজিজুর রহমান, সংগঠনের সম্পাদক সেখ সমিরুদ্দিন,মাহতাব হোসেন, আতিয়ার রহমান ভান্ডারী সহ একাধিক ব্যক্তিত্ব।








