বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত বিশ্বনবী দিবস।







মতিয়ার রহমান, উলুবেড়িয়া 


বিশ্বনবী দিবস উপলক্ষে আয়োজিত হলো নানান অনুষ্ঠান।
শুক্রবার বিশ্বনবী হযরত মহম্মদ (সা:)এর জন্মদিন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উলুবেড়িয়ার হাজী ইসাহাক সিদ্দিকী সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ৫৮গেটের মোল্লার মোড় হতে বাইক মিছিল শুরু হয় শেষ হয় উলুবেড়িয়ার আলিপোতার মাঠে, নেতৃত্বে ছিলেন পীরজাদা আলহাজ্ব জোবায়ের সিদ্দিকী,সেখ আব্দুস সালাম, ডাঃ আলামিন কাজী, ডঃ জাহাঙ্গীর সহ একাধিক সংগঠনের কর্মীবৃন্দরা।
উলুবেড়িয়ার জগদীশপুরে আশিক এ রসুল আলমার্স সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় পদযাত্রা,এই পদযাত্রায় অংশগ্রহণ করেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু, সংগঠনের সম্পাদক সেখ সমিরুদ্দিন, উলুবেড়িয়ার গঙ্গারামপুর থেকে বিটি কলেজ মাঠ পর্যন্ত এক মিছিল অনুষ্ঠিত হয় ।


মিছিলে অংশগ্রহণ করেন উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইণামুর রহমান,চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর সহ একাধিক বিশিষ্ট জন।
অপরদিকে বাগনানে এক বিশাল মোটর সাইকেল রালী বের হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...