ফুরফুরায় শিক্ষক দিবস পালন





4.9.25  বৃহস্পতিবার দ্বিতীয় হাফে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় আল আমিন শিক্ষাকেন্দ্রে  এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেহেতু পাঁচ ই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল,বিশ্ব নবী দিবসের ছুটি থাকায় আগের দিন পালিত হল।অনুষ্ঠানে দেশাত্ববোধক কবিতা আবৃত্তি করে স্কুলের শিক্ষার্থীগণ।





শিশুদের মধ্যে জ্ঞান অন্বষণে কুইজ, বিভিন্ন প্রতিযোগিতা হয়। শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন, অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না, মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী।



 অনুষ্ঠান পরিচালনা করেন, মোল্লা আবিদুর রহমান। শিশুদের পেন, লজেন্স বিতরণ করা হয়। "জাতীয় শিক্ষক দিবস শিক্ষাব্রতী সম্মাননা-২০২৫" মানপত্র, পুরস্কার, বস্ত্র দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়,-আবু আফজাল জিন্না, মোল্লা আবিদুর রহমান, মোল্লা মুহাম্মদ নসরুল্লাহ,হোসনা পারভিন, আমেনা খাতুন,সিরাতুন নেশা,সাবনাম খাতুন,সুলাফা সওদ,তামান্না সাফফিন, নুরুসশোভা খাতুন, আয়েশা খাতুন, জাকিয়া খাতুন প্রমূখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...