মতিয়ার রহমান, উলুবেড়িয়া
রাজ্যের সর্বত্রই শুরু হয়েছে"আমাদের পাড়া আমাদের সমাধান" শীর্ষক সরকারি কর্মসূচি,আর এই কর্মসূচির মাস পূর্তি অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হলো হাওড়ার শ্যামপুর দুই ব্লকের বার গ্রাম পঞ্চায়েতের গড়চুমুকে।
এদিন বৃহস্পতিবার মহিলারা লক্ষ্মীর ভান্ডার,ছাত্রীরা সবুজ সাথী , কন্যাশ্রীর রেপ্লিকা নিয়ে এক মিছিল করে।
এছাড়াও এই কর্মসূচিতে আসা বিভিন্ন মানুষকে মিষ্টিমুখ করানো হয়, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, এবং কিছু অসহায় ব্যাক্তিদের বস্ত্র বিতরণ সহ একাধিক অনুষ্ঠান পালন করা হয়।
উল্লেখ্য আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি একমাস পূর্ণ হলো,।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যামপুর দুই ব্লকের বি ডি ও ব্রততী দত্ত (আই এ এস), শ্যামপুর দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নদেবাসী জানা,
হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, শ্যামপুর দুই পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দীপক দাস, পঞ্চায়েত প্রধান প্রণব ঘোষ, উপপ্রধান কুন্তল বেরা,মৌমিতা দাস প্রমুখ।









