অনুষ্ঠানে পা দিয়ে ছবি এঁকে সবাইকে তাজ্জব করলেন বিশেষ চাহিদা সম্পন্ন চিত্রশিল্পী





অমিত জানা, হাওড়া: 

 স্টেজে  হচ্ছে অতিথি বরণ। বক্তৃতাও হচ্ছে ।  পুরস্কৃত করা হচ্ছে শিশুদের।  তার মধ্যেই সকলের অন্তরালে হচ্ছে সৃষ্টি । শিল্পীর দুটি হাত অকেজো। তাই হাত নয় নিজের দুটি পা দিয়ে ছবি এঁকে যাচ্ছেন তিনি। প্রেক্ষাপট হাওড়ার অন্দুল রোডের সুইট অ্যাঞ্জেল স্কুল ( হাই) এর চব্বিশতম বাৎসরিক অনুষ্ঠান।  সময় শনিবার সন্ধ্যা ।   





হাওড়ার শরৎ সদন  এক নম্বর হলে তখন তিল ধরার জায়গা নেই। কে নেই হলে ?  দর্শক থেকে শুরু করে অতিথি আসনে  মুখ্য প্রশাসক, প্রাক্তন কাউন্সিলর, বিখ্যাত বাচিকশিল্পী, আইপিএস অফিসার , রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ফুটবলার থেকে শুরু করে চিকিৎসক। তাদের মাছখানেই নিভৃতে তিনি আঁকলেন পা দিয়ে একটি অসামান্য ছবি। 





তিনি আর কেউ নন। বিশেষ চাহিদা সম্পন্ন বিখ্যাত চিত্রশিল্পী রঞ্জিত কুর্মি। এই স্কুলের প্রিন্সিপ্যাল জাকির সাহেব তাঁকে পুরস্কৃত করলেন। শনিবার সন্ধ্যায় এই স্কুলের শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানে মিশে গেল রঞ্জিত কুর্মির অসামান্য এই  শিল্পকলাও।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...