বুধবার বার সকালে হাওড়ার শ্যামপুর থানার গড়চুমুক ফাঁড়ি এলাকার মনসাতলায় একটি ইট বোঝায় লরির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়।
মৃতের নাম সেখ মনিরুল ইসলাম।বয়স ২৬বৎসর।বাড়ি পার্শ্ববর্তী অমৃতশালী গ্রামে। বুধবার সকালে ৫৮গেট মোল্লার মোড়ে নিজস্ব বেকারীর দোকান খুলতে যাচ্ছিল।
রাজ্য সড়কের মনসা তলায় পাইপ লাইনের কাজ চলায় রাস্তার উপরে মাটি স্তুপীকৃত থাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সে বিপরীতে আসা লরির পিছনের চাকায় ঢুকে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা স্থলে পুলিশ দেহটিকে নিয়ে নিকটবর্তী হাসপাতালে পাঠায়,এবং গাড়িটি নিয়ে গড়চুমুক পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
এরপর ঘটনাস্থলে পুলিশ এলে উত্তেজিত জনতা ছুটে এসে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। অবরোধ করা হয় শ্যামপুর-উলুবেড়িয়া রোড।বেশ কিছুক্ষণ অবরোধ চলাকালে দুপাশে যানযট সৃষ্টি হয়।গাড়িটিকে আটক করেছে পুলিশ।এই ঘটনায় শ্যামপুর -উলুবেড়িয়া রুটে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
পরে পুলিশ জেসিপির সাহায্যে পাইপ লাইনের গর্তটি ভরাট করে দেয়,যান চলাচল স্বাভাবিক হয়।




