আরতি কটন মিল খোলার দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন



নিজস্ব সংবাদদাতা, হাওড়া:   

তৃণমূল বিজেপি বাইরে শত্রু । কিন্তু ভিতরে মিত্র ।  হাওড়ার দাশনগরে আরতি কটন মিলে এই দুই দল  ম্যানেজমেন্টকে এখান থেকে ভাগিয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে। কিন্তু এই মিলের উৎপাদন শীঘ্রই শুরু করতে হবে। শ্রমিকদের বেতন , বোনাস দিতে হবে। অবসরপ্রাপ্ত শ্রমিকদের পেনশন দিতে হবে । চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীপদে নিযুক্ত করতে হবে। শনিবার দুপুরে এই যুক্তি ও দাবি নিয়ে আরতি কটন মিলে ম্যানেজমেন্টকে ডেপুটেশন দিল কংগ্রেস-সিপিআইএমের যৌথ শ্রমিক মঞ্চ । পাশাপাশি এই মিল দ্রুত খুলে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য  ম্যানেজমেন্টের সঙ্গে  একটি  জেনারেল মিটিং করলেন তাঁরা । রাজ্য আইএনটিইউসির সভানেত্রী শ্রাবন্তী সিং জানান এই মিল দ্রুত খোলা হোক। শ্রমিকদের দাবিগুলি মানা হোক। তাই তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তিনি   বলেন আরতি কটন মিল দেশের একটি অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ মিল। লকডাউনের সময়ও তাঁরা শ্রমিকদের স্বার্থে আন্দোলন করে শ্রমিকদের দাবি পূরণ করেছিল। তাঁদের দাবি মানা নাহলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে তিনি জানান । এই মিলের এমপ্লয়িজ ইউনিয়ন আইএনটিইউসির নেতা মানস ব্যানার্জি জানান আগে এখানে এমএলএ কাপ হল। এখন বিজেপির উদ্যোগে নরেন্দ্র কাপ হচ্ছে । 





সেখানে দুই পার্টির ঝামেলা হয়েছে। আসলে ওরা ঝামেলা করে ম্যানেজমেন্টকে ভাগাতে চাইছে। কিন্তু তাঁরা শ্রমিকদের স্বার্থে এই দাবিদাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাবে বলে তিনি জানান ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...