28.8.25 বৃহস্পতিবার হুগলি জেলার ব্যান্ডেলের পোলবা থানার অন্তর্গত ভাঁটুয়া রাজহাট মাদ্রাসা ইসলাহুল মুসলেমিন প্রাঙ্গণে অলবেঙ্গল ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এর উদ্যোগে এক মনোজ্ঞ অনুষ্ঠান হয়ে গেল।
খুব তাড়াতাড়ি "দিনিয়াত মুনাজ্জাম মক্তব" এর প্রশিক্ষণ কর্মশালা এই মাদ্রাসা তে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।সম্মানিয় ইমামসাহেব গন ও শিক্ষক গন উপস্থিত হয়েছিলেন।ডোমা অফিসে ইমামদের যাতে হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখবে ইমাম সংগঠন এর সম্পাদক মৌলানা রফিকুল ইসলাম। 

দিনিয়াত মুনাজ্জাম মক্তব যাতে করে সমস্ত ইমাম সাহেব ও মাদ্রাসা মক্তবের শিক্ষক গন প্রশিক্ষণ নিতে পারে তার সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন মৌলানা আব্বাস আলী মন্ডল,সাহেব মাদ্রাসার সভাপতি।
এই প্রশিক্ষণ কর্মশালা দ্রুত হোওয়ার জন্য প্রসারতা করবেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না।
মিল্লাতের ঐক্য কোন পথে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন আবু আফজাল জিন্না।উপস্থিত ছিলেন মৌলানা মোজতবা কাসেমি, মৌলানা আসিম কাশেমী, মুফতি তালহা কাশেমি,নজরুল ইসলাম কাসেমী সভার সভাপতিত্ব করেন।দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।


