একাধিক কাজ পরিদর্শনে জেলা শাসক, উলুবেড়িয়া




নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া 


উলুবেড়িয়ার একাধিক এলাকায় পরিদর্শন করেন হাওড়া জেলা শাষক।


বৃহস্পতিবার উলুবেড়িয়া ১নং ব্লকের শ্রীকৃষ্ণপুর হাইস্কুলে দুয়ারে সরকার শিবিরে মানুষের ভিড়, মহিলাদের সঙ্গে কথা বললেন হাওড়ার জেলাশাসক ড:পি দীপপ প্রীয়া ।


সরকারি প্রকল্পের খোঁজে আজ মঙ্গলবার সকাল থেকেই ভিড় ছিল ল উলুবেরিয়া ১, নং ব্লকের শ্রীকৃষ্ণপুর চিত্তরঞ্জন হাই স্কুল প্রাঙ্গণে। সেখানে আয়োজিত হয়েছিল দুয়ারে সরকার এবং আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। 





সাধারণ মানুষের দাবি-দাওয়া, আবেদন আর সরকারি সাহায্যের আশায় সেদিন যেন উৎসবের আবহ।



শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া জেলার মাননীয়া জেলাশাসক ড. পি. দীপপ প্রিয়া, উলুবেরিয়া মহকুমাশাসক মানস কুমার মণ্ডল, উলুবেরিয়া-১নং ব্লকের বিডিও এইচ. এম. রিয়াজুল হক, উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, জেলা পরিষদ সদস্য দুলাল কর, প্রধান সাহাদেব রুইদাস ও উপপ্রধান রেজাউল হক মোল্লা।



জেলাশাসক  বিশেষভাবে কথা বলেন স্থানীয় মহিলাদের সঙ্গে, যারা লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধভাতা এবং অন্যান্য সরকারি প্রকল্পে আবেদন করতে এসেছিলেন। তিনি মনোযোগ দিয়ে তাঁদের সমস্যার কথা শোনেন এবং জানান, “এই প্রকল্পগুলো মানুষের জন্য। মানুষই ঠিক করবে কোন কাজ আগে হবে, কোন প্রকল্প টেন্ডারে যাবে। আমরা সরকারি কর্মীরা শুধু সহায়তার কাজ করব।”



এছাড়াও তিনি আমাদের পাড়া আমাদের সমাধান বৈঠকেও যোগ দেন এবং বুথ নং ১৮-এর মানুষদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
দিনভর শিবিরে মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করে, সাধারণ মানুষ এই উদ্যোগে ভরসা রাখছেন। সরকারি প্রকল্পের সুবিধা পেতে গ্রামের মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।


অপরদিকে জেলা শাষক উলুবেড়িয়ার জগদীশ পুরে ভাগীরথী নদীর পাড়ে মেরামতের কাজ পরিদর্শনে যান বিভাগীয় ইঞ্জিনিয়ারকে নিয়ে,সঙ্গে ছিলেন মহকুমা শাসক মানুষ কুমার মন্ডল, পৌরসভার সি আই সি চেয়ারম্যান সেখ আকবর।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...