নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর
নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো মাদার টেরেজার ১১৬তম জন্মদিবস।
মঙ্গলবার ২৬শে আগষ্ট ছিল মাদার টেরেজার জন্মদিন।এই উপলক্ষে শ্যামপুরের কুলটিকরি মাদার টেরেজা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মাদার টেরিজার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,
পথ শিশুদের জন্য খাবার বিতরন, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য ফল বিতরন ও পথচলতি মানুষদের মধ্যে মিস্টি বিতরন
এবং অসহায় দুস্থদের সাহায্য করে ১১৬তম মাদার টেরেজার জন্মদিন পালন করলো শ্যামপুরের কুলটিকরি মাদার টেরেজা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার দীপ প্রামানিক, সংস্থার কর্মকর্তা ঝর্ণা প্রামাণিক সহ অন্যান্য।









