সোনার ছেলে সাঁকরাইলের অনিন্দ্য



বডিবিল্ডিং প্রতিযোগিতায় সোনার পদক পেলেন সাঁকরাইলের অনিন্দ্য।
১৫ তম ভুটানের আয়োজিত সাউথ এশিয়া বডিবিল্ডিং ও ফিজিস্পোর্টস  প্রতিযোগিতা ,গত ইং ১১ই থেকে১৩ই জুন ২০২৫ জাতীয় স্তরের বডি বিল্ডার হাওড়া সাঁকরাইল সারেঙ্গা বেলতলার বাসিন্দা অনিন্দ্য মসেল ভুটানের থিমপু ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডেশনের হয়ে ৭৫ কেজি বিভাগে স্বর্ণপদক পেয়েছেন এই সাফল্য স্ত্রী অর্পিতা সরকার ও কোচ সংলাপ লাহা ও উলুবেড়িয়া বাগ বডি বিল্ডিং ইনস্টিটিউ উৎসর্গ করলেন অনিন্দ্য । 

 ওয়েস্ট বেঙ্গল বডিবিল্ডিং ফিজিক্স স্পোর্টস অ্যাসোসিয়েশন সম্পাদক সুদীপ্ত সেনগুপ্ত  সহযোগিতায় এই সাফল্য। ১৪তম ফেডারেশন কাপ বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ রুপোর পদক জিতেছিল  অনিন্দ্য। দীর্ঘ ২০ বছর বডি বিল্ডিং এর চর্চা করছে উলুবেড়িয়া বাগ বডি বিল্ডিং অধ্যক্ষ প্রসেনজিৎ জানান তার হাতে খড়ি বর্তমানে বডি বিল্ডিং জিম ট্রেনার হিসাবে কাজ করছে । এর আগেও অনেক খ্যাতি এসেছে রাজ্য ও জাতীয় স্তরের ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...