বিজেপির বিক্ষোভ কর্মসূচি, আমতা

বিজেপির বিক্ষোভ কর্মসূচি, আমতা 
আগামী ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের চমক আছে, এই জাতীয় মন্তব্য কে কোনরকম আমল দিলেন না আর এক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। 


সোমবার হাওড়া আমতা থানার আমতা এক নম্বর ব্লকে বিজেপির পক্ষ থেকে  এক ধরনা ও ডেপুটেশন দেওয়া হয়। আর এই ডেপুটেশনকে ঘিরে বেশ উত্তেজনার সৃষ্টি হয়।
 বিজেপি কর্মীরা আমতা এক নম্বর বিডিও অফিস গেট ভাঙচুর করার চেষ্টা করে।  যদিও পরে পুলিশী তৎপরতায় বিজেপি কর্মীরা সরে যেতে বাধ্য হয়। এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে রাহুল সিনহা জানান, "এটি তার নিজস্ব বিষয়"। পাশাপাশি "সিদ্দিকুল্লা চৌধুরীকে সাম্প্রদায়িক হিন্দু বিদ্বেষী নেতা বলে তিনি আখ্যা দিয়ে "আজ পার্টি মেরেছে কাল পাবলিক মারবে" বলে উল্লেখ করেন। 

এবং বর্তমান রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের কাজ কর্মের প্রতি সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্ৰামীন বিজেপির সভাপতি দেবাশীষ সামন্ত,রমেশ সাধুখাঁ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
যদিও বিজেপির এই কর্মসূচিতে "বাজার  গরমের চেষ্টা "বলে কটাক্ষ করেছেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাক্তার নির্মল মাজি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...