খুঁটি পূজা, মহেশপুর সার্বজনীন দূর্গা পূজার



নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া 


উল্টো রথের দিন খুঁটি পূজা অনুষ্ঠিত হলো মহেশপুর সার্বজনীন দূর্গা পূজার।


শনিবার ছিল উল্টো রথের দিন ,আর এই দিনে উলুবেড়িয়ার বিরশীবপুর স্টেশনের অদূরে বিরশিবপুর বাসস্ট্যান্ডে মহেশপুর সার্বজনীন দূর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ৫০তম সার্বজনীন দূর্গা পূজার খুঁটি পূজা।



বিগত প্রতি বৎসর বিরশীবপুর বাসস্ট্যান্ডে আয়োজিত দূর্গা পূজার প্রতিমা, মন্ডপে থাকে নানান অভিনবত্বের ছোঁয়া। এছাড়াও থাকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, সার্বিকভাবে মহেশপুর সার্বজনীন দূর্গোৎসব কমিটির দূর্গা পূজা হয় খুবই জাঁকজমকপূর্ণ।


মহেশপুর সার্বজনীন দূর্গোৎসব কমিটির সম্পাদক দীপঙ্কর (দীপু)ঘোষ , সভাপতি সনাতন ঘোষ, কর্মকর্তা সোমনাথ ঘোষ ও স্থানীয় পঞ্চায়েত সদস্য জহর দাস সকলেই বলেন "আমরা এবারের ৫০তম বর্ষ অন্যান্য বৎসরের থেকেও আরো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করতে চলেছি, 




এছাড়াও মঙ্গলময়ের কাছে সকল মানুষের কল্যাণ কামনা করছি"।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...