বিভিন্ন দল থেকে তৃনমূল কংগ্রেসে যোগদান: শ্যামপুর




নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর 




২১শে জুলাই তৃনমূল কংগ্রেসের ধর্মতলায় আয়োজিত সমাবেশের সমর্থনে শুক্রবার আমড়দহ অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সমাবেশে শতাধিক মানুষ কংগ্রেস, 





সিপিএম,ও বিজেপি থেকে দলত্যাগ করে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শ্যামপুর কেন্দ্র  তৃনমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, 





হাওড়া জেলা গ্ৰামীন তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা, জেলা গ্ৰামীন তৃনমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা জুবের আলম,সুদীপ কুমার বেরা প্রমুখ।


 বিভিন্ন দল হইতে তৃণমূল কংগ্রেসে যারা যোগদান করলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,সমর রায় চৌধুরী (সভাপতি , আমড়দহ অঞ্চল জাতীয় কংগ্রেস),আফসার মল্লিক ( সভাপতি , আমড়দহ অঞ্চল Dyfi ),মতিয়ার মল্লিক (সিপিআইএম কর্মী)
,জামিরুল মল্লিক ( সিপিআইএম কর্মী), তহীদ মল্লিক (সিপিআইএম কর্মী),মশিয়ার মল্লিক (সিপিআইএম কর্মী),ইসরাফিল মল্লিক (সিপিআইএম কর্মী), নাজিবুল হাসান (বিজেপি শক্তি কেন্দ্র প্রমুখ), মুনসুর আলী খোন্দকার (সিপিআইএম কর্মী), সেখ হাশেম আলি ( গোহালবেড়িয়া কংগ্রেস কনভেনর) ,সেখ আনসারুল বাসার (মিম)সহ বহু কর্মী সমর্থক।

 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...