গাছ দত্তক কর্মসূচি:'শিবপুর




ফিউচার ফর নেচার ফাউন্ডেশন-এর ‘গাছ দত্তক’ কর্মসূচি শিবপুর বাদামতলা প্রাথমিক বিদ্যালয়ে ।


পরিবেশ রক্ষায় এবং ছোটদের মধ্যে সবুজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে ফিউচার ফর নেচার ফাউন্ডেশন আজ এক বিশেষ উদ্যোগ গ্রহণ করে। শিবপুর বাদামতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রায় একশোটি চারাগাছ রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে “গাছ দত্তক নিন” কর্মসূচির সূচনা করা হয়।


অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে প্রকৃতি ও গাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তাদের বোঝানো হয়, একটি গাছ শুধুই অক্সিজেন সরবরাহ করে না—বরং এটি অনেক প্রাণীর আশ্রয়স্থল, পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম বাহক।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রদীপ মাটি ,স্থানীয় পঞ্চায়েত সদস্য ও শিক্ষানুরাগী,লক্ষ্মীকান্ত দাস – সহ-সভাপতি, উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতি
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ: দেবাশিস সাউ, গুরুপদ পন্ডিত, কৃষ্ণা অধিকারী ও প্রধান শিক্ষিকা নবনীতা ব্যানার্জি,সুমন পাল –ফিউচার ফর ফাউন্ডেশনের জেলা কো অর্ডিনেটর,
ফাউন্ডেশনের সদস্য: পলাশ রুইদাস, নবীন পাল, রাকেশ,




আজকের এই উদ্যোগে শিশুদের মনে গাছপালার প্রতি মমত্ববোধ, পরিচর্যার দায়িত্ব এবং প্রকৃতির সঙ্গে একাত্মতা গড়ে তোলার প্রয়াস ছিল স্পষ্ট। একটি চারাগাছ শুধু মাটি নয়, ভবিষ্যতের প্রাণ আর পরিবেশের ভরসা – এই বার্তাটিই পৌঁছে দেওয়া হয় তাদের হৃদয়ে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...