২৪ঘন্টার মধ্যে চুরির কিনারা করলো শ্যামপুর থানার পুলিশ

নিজস্ব প্রতিবেদক: শ্যামপুর 


২৪ ঘণ্টার মধ্যে স্কুল চুরির রহস্যভেদ ও সম্পূর্ণ মালপত্র উদ্ধার করলো শ্যামপুর থানার পুলিশ।
গত ইংরেজি ০৩/০৪ জুলাই ২০২৫ রাতে শ্যামপুর থানার অন্তর্গত ভগবানপুর সিদ্ধেশ্বরী হাইস্কুলে একটি চুরির ঘটনা ঘটে।
বিদ্যালয় থেকে চুরি যায় –মনিটর, সিপিইউ, ইউপিএস, ২টি সাউন্ড বক্স, মাইক্রোফোন,২টি ক্যালকুলেটর সহ অন্যান্য।
এই ঘটনার ভিত্তিতে বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় মামলা রুজু হওয়ার , এবং  শ্যামপুর থানার পুলিশ তদন্ত শুরু করে।শ্যামপুর থানার পুলিশের একটি দল মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করে এবং চুরি যাওয়া সমস্ত মাল উদ্ধার করে।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...