দেশব্যাপী ধর্মঘট সহএকাধিক দাবিতে এস ইউ সি আইয়ের আন্দোলন।
দেশের ২৯টি অর্জিত শ্রম আইন বাতিল করে চারটি শ্রম কোড চালু করে যে অবস্থার সৃষ্টি করা হচ্ছে তার ফলে কাজের ঘন্টা, স্থায়ী কাজ, কাজের নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, ইউনিয়ন করার অধিকার, দরকষাকষির অধিকার কিছুই আর অবশিষ্ট থাকছে না, শুধু তাই নয় সম্মিলিত ডেপুটেশন, বিক্ষোভ, ধর্মঘট করা শাস্তিযোগ্য অপরাধে পরিণত হচ্ছে।
এক কথায় শ্রমিকদের দাসত্বের শৃঙ্খলে বেধে ফেলছে চাইছে বলে এস ইউ সি আইয়ের অভিযোগ।
এই অভিযোগে তীব্র শ্রমিক আন্দোলন গড়ে তোলার পূর্ব শর্ত হচ্ছে সর্বশক্তি দিয়ে আন্দোলন গড়ে তুলে কেন্দ্রীয় সরকারের এই শ্রম কোড প্রত্যাহার করানো।
এই লক্ষ্যকে সামনে রেখে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও কর্মচারী ফেডারেশন সেই লক্ষ্যেই শ্রমকোড বাতিল সহ সমাজের অন্য অংশের দাবি নিয়ে আগামী ৯ই জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছে।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে ৭ই জুলাই এ আই ইউ টি ইউ সি শ্রমিক সংগঠনের হাওড়া গ্রামীণ জেলার উদ্যোগে আশা, আইসিডিএস, মিড ডে মিল কর্মীসহ বিভিন্ন অংশের শ্রমিকরা উলুবেড়িয়া স্টেশনে জমায়েত হয়ে এই ধর্মঘটের সমর্থনে বিশাল মিছিল সংঘটিত করে উলুবেড়িয়া এসডিও অফিসের কাছে একটি সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় বক্তব্য রাখেন এ আই ইউ টি সি হাওড়া গ্রামীন জেলা কমিটির সদস্য ও আশা কর্মী ইউনিয়নের সভানেত্রী মধুমিতা মুখার্জি।
এছাড়াও বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি'র রাজ্য কমিটির সদস্য এবং হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদক নিখিল বেরা ও এই কমিটির কোষাধ্যক্ষ শ্যামল মাইতি।





