মতিয়ার রহমান, উলুবেড়িয়া
রাত্রিবেলা রক্তদান করে মূমুর্ষূ রোগীর প্রাণ বাঁচিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন উলুবেড়িয়া থানার আই সি।
রবিবার রাতে উলুবেড়ি য়াথানায় স্বেচ্ছাসেবী সংগঠন আশিক এ রসুল আলমার্স সোসাইটির বাৎসরিক অনুষ্ঠান ঈদ মিলাদুন্নবী উপলক্ষে উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয় কুমার দে র সঙ্গে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা চলাকালীন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের কাছে ফোন আসে উলুবেড়িয়া গঙ্গারামপুরে বাড়ি শারীরিক অসুস্থতার কারণে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি আছেন এক মূমুর্ষূ রোগী।
জরুরী ভিত্তিতে AB পজেটিভ রক্তের প্রয়োজন,রোগীর পরিবার একাধিক জায়গায় খোঁজ খবর নেন এবং কোথাও রক্ত পাচ্ছে না।
আলোচনা চলাকালীন সভ্যদের নিকট হইতে AB পজেটিভ রক্তের প্রয়োজন কথাটা শোনা মাত্র উলুবেড়িয়া থানার আই সি বললেন "আমার নিজের এবি পজেটিভ রক্তের গ্রুপ আমি রক্ত দেব রক্ত দিতে কোথায় যেতে হবে বলুন"।
সঙ্গে সঙ্গে গাড়ি ডেকে বেরিয়ে পড়লেন রাত তখন ১১:০০ টা বাজে অসুস্থ রোগীর জীবন বাঁচাতে উলুবেড়িয়ার সঞ্জীবন হসপিটালের ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করলেন উলুবেড়িয়া থানার আই সি সাহেব সঞ্জয় কুমার দে।
আশিকে রসুল আলেমার্স সোসাইটির কর্মকর্তা আতিয়ার রহমান ভান্ডারী,সেখ সমির,সেখ মেহেতাব সকলেই বলেন "আমার অনেক অনেক অনেক প্রিয় মানুষের মধ্যে একজন উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয় কুমার দে মহাশয় আজকে তার ভালোবাসা দান করলেন , আমাদের সংগঠনের অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা ও বুকভরা ভালবাসা রইল উলুবেড়িয়া থানার আই সি র প্রতি।



