নিজস্ব প্রতিবেদক , উলুবেড়িয়া
প্রচারিত হলো প্লাস্টিক বর্জনের মতো এক সামাজিক কর্মযজ্ঞ।চলছে প্লাস্টিক সংগ্ৰহ সপ্তাহ অভিযান, এই উপলক্ষে চলছে জনসচেতনতা প্রচার ,ও প্লাস্টিক সংগ্ৰহ অভিযান অনুষ্ঠিত হলো শ্যামপুর ১নং ও ২নং ব্লকের একাধিক এলাকায়।
বুধবার সকাল থেকে শ্যূ ১নং ব্লকের শ্যামপুর বাজার সংলগ্ন এলাকা,পর্যটন কেন্দ্র ৫৮গেট বাজার ও তৎসংলগ্ন এলাকা,বেলাড়ী পঞ্চায়েত কার্যালয় এলাকায়,কালীদাস অক্ষয়কুমার হাইস্কুল সংলগ্ন এলাকা এবং শ্যামপুর ২নং ব্লকের দেওড়া বাজার সহ একাধিক এলাকায় প্লাস্টিক সংগ্ৰহ অভিযান,রালী, জনসচেতনতা প্রচার করা হয়,
প্রচার অভিযান চলাকালীন এলাকার সমস্ত ব্যবসায়ীদের যত্রতত্র প্লাস্টিক ফেলে দেওয়া এবং সরকারী নিয়ম মেনে মান অনুযায়ী ব্যবহার এবং নির্দিষ্ট পাত্রে প্লাস্টিক ফেলার জন্য অনুরোধ করা হয়,
বুধবার এই প্রচারাভিযানে ছিলেন শ্যামপুর ১নং ব্লকের বিডিও তন্ময় কার্যী, শ্যামপুর ২নং ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার বাছরি পঞ্চায়েত প্রধান শ্যামসুন্দর মেটিয়া,পঞ্চায়েত সমিতির সভাপতি,সহ সভাপতি,সহ একাধিক বিভিন্ন সংগঠন সহ আরো অনেকে।
অপরদিকে উলুবেড়িয়া মহকুমার একাধিক ব্লক ও পঞ্চায়েত সমিতি এবং ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে প্রচারিত হলো প্লাষ্টিক বর্জনের মতো সামাজিক একটি কর্মযজ্ঞ।
অনুষ্ঠানে সকল ব্যবসায়ীকে পরিবেশ বান্ধব ব্যাগ বন্টন করা হয় এবং মানুষকে প্লাষ্টিকের ক্ষতিকারক দিকটা তুলে ধরে তা বর্জনের আহ্বান জানানো হয়, এবং সকলে মিলে প্লাষ্টিক ব্যাগ বর্জন করে সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


















