২১শে জুলাই তৃনমূল কংগ্রেসের ধর্মতলায় আয়োজিত সমাবেশের সমর্থনে শনিবার উলুবেড়িয়ার আড্ডির মোড় থেকে ধুলাসিমলা পর্যন্ত ৪ কিলোমিটার সাইকেল মিছিল অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে।
শনিবার সকাল সাড়ে দশটায় এই মিছিল শুরু হয়, সাইকেল মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, জেলা পরিষদের অধ্যক্ষ্য অজয় মন্ডল, হাওড়া জেলা গ্ৰামীন তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি সেলিম মোল্লা সহ বহু কর্মী সমর্থক। এদিন মন্ত্রী পুলক রায় সহ সকলেই কালো পোশাক পরে সাইকেল মিছিলে অংশগ্রহণ করেন।







