বন্ধের সমর্থনে বিভিন্ন বামপন্থী সংগঠনের মিছিল, অবরোধ: উলুবেড়িয়া







বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে উলুবেড়িয়ায় রেলওয়ে স্টেশনের কাছে অবরোধ এবং পরে ২৬নং জাতীয় সড়কের যান চলাচল বন্ধের জন্য অবরোধ।



কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
শ্রম কোর্ড বাতিল সহ একাধিক দাবিতে বুধবার দেশ জুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ।


আর সেই ধর্মঘটের প্রভাব পড়ল উলুবেড়িয়া জুড়ে, বুধবার সকালে সিপিআইএম কর্মী সমর্থকদের পক্ষ থেকে রাস্তায় চেয়ার বিছিয়ে দীর্ঘক্ষণ অবরোধ করা হয় বাউড়িয়া পাঁচলা রোডের কেটুয়াপোল মোড়ে। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় ওই রাস্তায় পরে ঘটনাস্থলে পুলিশ পৌছে তুলে দেয় অবরোধ।
অন্যদিকে ধর্মঘটের প্রভাব সরাসরি পড়েছে বাউড়িয়া ও চেঙ্গাইল শিল্পাঞ্চলে অবস্থিত জুট মিল গুলির উপর। এদিন সকাল থেকেই ধর্মঘটিদের পক্ষ থেকে জুট মিল গুলির সামনে পিকেটিং করে ধর্মঘটিরা, মিল গুলিতে শ্রমিকদের সংখ্যা নেই বললেই চলে।




অন্যদিকে এদিন সকাল থেকে রাজাপুর থানার অন্তর্গত কেটুয়াপোলে সকাল থেকেই রয়েছে দোকান পাট বন্ধ। পাশাপাশি ধর্মঘটের প্রভাব পড়ে রেল পরিষেবা ও সড়ক পরিসেবাতেও। বুধবার সকালে বন্ধ সমর্থকদের পক্ষ থেকে দক্ষিণ পূর্ব রেলের উলুবেড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় করা হয় অবরোধ, অবরোধের জেরে দাঁড়িয়ে যায় একাধিক দূরপাল্লার ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেন, যদিও পরে ঘটনাস্থলে রেল পুলিশ পৌছে তুলে দেয় অবরোধ।


অন্যদিকে উলুবেড়িয়া থানার মৌবেশিয়ায় উলুবেড়িয়া শ্যামপুর রোডে রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করে ধর্মঘটিরা। ব্যাহত হয় যান চলাচল, যদিও পরে ঘটনাস্থলে পুলিশ পৌছে রাস্তায় ফেলে রাখা গাছের গুড়ি সরিয়ে দিয়ে স্বাভাবিক করে যান চলাচল। জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়াড়া বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ ছিল,বাগনানেও বন্ধের প্রভাব ছিল ভালো, কিন্তু বিদ্যালয়ে ও অফিসের হাজিরা ছিল স্বাভাবিক, কিন্তু বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক কম।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...