নিজস্ব সংবাদদাতা , হাওড়া:
হাওড়া পুর এলাকায় জঞ্জালের সমস্যা আছে। তবে গত সত্তর বছরে যেটা হয়নি সেই ভাগাড়ের বিপর্যয় হয়েছে। তার জন্য নতুন সিস্টেমে গিয়ে কাজ করতে হচ্ছে । তাই নতুন সিস্টেমে কাজ করতে গিয়ে একটু সময় লাগবে মানিয়ে নিতে । তবে আশে করি পুজোর আগে হাওড়া পুর এলাকায় জঞ্জালের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। রবিবার সন্ধ্যায় হাওড়ার বালিটিকুরীতে সমাজসেবী তৃনমূল নেতা কাল্টু দাসের উদ্যোগে আয়োজিত আমরা দিদির সৈনিক এ একুশে জুলাই এর প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে এই কথাই বললেন হাওড়া পুরসভার চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী । তিনি বলেন পুরসভা পুরসভার কাজ করছে কিন্তু শহরকে পরিস্কার রাখতে গেলে শহরবাসীকেও সজাগ থাকতে হবে। যত্রতত্র নোংরা ফেললে হবে না। সুজয়বাবু বলেন , বর্ষার আগে নিকাশি নালা পরিস্কারের কাজ জোরদার হয়েছে। তাই অনেক জায়গায় বেশি বৃষ্টি হলেও জল দাঁড়াচ্ছে না। যেখানে জল দাঁড়াচ্ছে সেখানে জল নামতে বেশি সময় লাগছে না। পুরসভার স্বাস্থ্য কর্মীরা সজাগ আছে। তাই আগের মত ডেঙ্গির প্রকোপ নেই হাওড়ায় বলে তিনি জানান । এদিন এই অনুষ্ঠানে বৃক্ষ বিতরণ এবং মাধ্যমিক ও কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা কাল্টু দাস জানান, একুশে জুলাই যেদিন ঘটনাটি ঘটে সেদিন তিনি উপস্থিত ছিলেন । তবে তিনি ছোট ছিলেন। এখান থেকে প্রায় পাঁচশোর বেশি নেতা কর্মীরা একশে জুলাই সমাবেশে মিছিল করে যাবে। পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দেওয়ার জন্য এবং ছাত্র ছাত্রীদের উৎসাহিত করার জন্য তিনি প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করেন বলে জানান তিনি। এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ , হাওড়া পুরসভার প্রাক্তন এমআইসি ভাস্কর ভট্টাচার্য, সমাজসেবী গৌতম চ্যাটার্জি ও অমিত চক্রবর্তী প্রমুখ ।
