ব্লকের উদ্যোগে চিংড়ি মাছ ছাড়া হলো, উলুবেড়িয়া


উলুবেড়িয়া ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর এবং উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে ও উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির মৎস বিভাগের পক্ষ থেকে ৪০০০পিস গলদা চিংড়ির চারা আশা ভবন সেন্টারের পুকুরে ছাড়া হলো উলুবেড়িয়া আশা ভবন সেন্টারে আবাসিকা ও ওপেন শেল্টারের ছাত্রীদের পুষ্টির উপর লক্ষ্যে রেখে।

বৃহস্পতিবার আশা ভবন সেন্টারে  গলদা চিংড়ির চারা গুলো পুকুরে  ছাড়ার সময় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির মৎস কর্মাধ্যক্ষ সেখ মফিজুল,উলুবেড়িয়া ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক সহ বিশিষ্টজনেরা। 




এই মহতী উদ্যোগ নেওয়ার জন্য 
আশা ভবন সেন্টার উলুবেড়িয়া ১ং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর এবং উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির কাছে কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।





AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...