হাওড়া জেলার শ্যামপুরের এক উল্লেখযোগ্য নাওদা নয়ন চন্দ্র বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্রী প্রিয়ঞ্জনা জানা সর্বভারতীয় স্কুল গেমস,যোগা অলিম্পিয়াডে দুটি সোনা ও একটি ব্রোঞ্জ পদক পেয়ে সাড়া ফেলেছে।
বৃহস্পতিবার প্রিয়ঞ্জনা জানার নিজের বিদ্যালয়ে অর্থাৎ নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠে সংবর্ধনা প্রদান করা হলো।
উল্লেখ্য ২০২৫ বর্ষে সর্বভারতীয় স্কুল গেমস অনুষ্ঠিত হয়েছিল তামিলনাড়ুর কন্যাকুমারীতে।
বুধবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুরের বর্ষীয়ান বিধায়ক কালীপদ মন্ডল,
বিধায়ক কালীপদ মন্ডল তার বক্তব্যে প্রিয়ঞ্জনা জানাকে আরো ভালো পারফরমেন্সের জন্য সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
আমড়দহ পঞ্চায়েতের প্রধান মৌসুমী মাইতি এবং উপপ্রধান জয়ন্ত পাত্র তাদের বক্তব্যে বলেন যে প্রিয়ঞ্জনা জানার সাফল্যে তারা সকলেই গর্বিত।
অনুষ্ঠানে উপস্থিত নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাভ বাজানি তার বক্তব্যে প্রিয়ঞ্জনা জানার কৃতিত্ব এবং প্রিয়ঞ্জনা জানার পিতা মাতার ঐকান্তিক প্রচেষ্টাকে কুর্ণিশ জানান।
প্রিয়ঞ্জনা জানা তার বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা দের সহযোগিতা তার সাফল্যের চাবিকাঠি বলে বলেন।
এছাড়াও জাতীয় কলা উৎসবে নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের অংশগ্রহণ ছিল এক উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে প্রিয়ঞ্জনা জানার পিতা প্রিয়তম জানা,মাতা বুল্টি জানা, দাদু শশাঙ্ক শেখর জানা,
এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামপুর উত্তর চক্রের দিলীপ মাজী, পঞ্চায়েত সদস্য হারাধন ঘোষ, সন্যাসী জানা,সহ আরো অনেকে। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক বিপ্লব সাহু। উপস্থিত সকলেই প্রিয়ঞ্জনা জানার আরো সাফল্য কামনা করেন।








