নিজস্ব প্রতিবেদক
নদীয়ার কালিগঞ্জে উপনির্বাচনে জয়লাভের পর বিজয় মিছিল থেকে বোমা হামলা য় নিহত নাবালিকা তামান্না খাতুনের মৃত্যুর প্রতিবাদে,
মঙ্গলবার শ্যামপুরের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শ্যামপুর বাগনান রাজ্য সড়কের উপর দেওড়া হাই স্কুল এর সামনে, বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি আতিয়ার রহমান খান,আবুল কালাম নাজির ,
উত্তম খামরুই, সিদ্ধার্থ খাড়া, দীপক মাল, রহমান খান, কিবরিয়া খান, মধু চক্রবর্তী, মোকজেল খান, প্রমূখ নেতৃত্বে।






