গাড়ি দূর্ঘটনা,মৃত ২,:বাগনান

বৃহস্পতিবার সাত সকালেই এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হল এবং অন্তত 30 জন যখন বলে জানা গিয়েছে।। জানা গিয়েছে এদিন সকাল সাড়ে ছটা নাগাদ হাওড়ার বাগনান থানা এলাকার বাগনান লাইব্রেরী মোড়ে শ্যামবাজার যাওয়ার জন্য একটি বেসরকারি বাস যখন শ্যামবাজার যাচ্ছিল তখন ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাট গামী একটি ষ্টোনচিপ বোঝায় ডাম্পার আড়াআড়িভাবে ধাক্কা মারে।  কোন সিগনাল মানেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিন এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে বাগনান হাসপাতালে আসেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন। জরুরী ভিত্তিতে জখমদের চিকিৎসার ব্যবস্থা করেন। 
জানা গিয়েছে যখমদের মধ্যে ৬ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। বাকিদের বাগনান এবং উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল ও স্থানীয় নার্সিং হোমগুলিতে ভর্তি করা হয়েছে। 

এই ঘটনায় ১৬ নম্বর জাতীয় সড়কের প্রায় ঘন্টা খানেক যানজটের সৃষ্টি হয়। পরে অবশ্য যানজট মুক্ত হয় 16 নম্বর জাতীয় সড়ক , যানচলাচল স্বাভাবিক হয়।
এদিকে উলুবেড়িয়া হাসপাতালে আহতদের দেখতে যান রাজ্যের মন্ত্রী পুলক রায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...