১৬.০৬.২৫ সোমবার হুগলীর বাহানা কোতলপুরে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত (এ) জাঙ্গিপাড়া থানা শাখা কমিটির পক্ষ থেকে,ওয়াকফ ২০২৫ আইন বাতিলের দাবিতে এক প্রতিবাদ সভা হয়ে গেল। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশের এই কালা কানুন বাতিলের দাবিতে জোরদার আন্দোলন করা হবে আগামী দিনে।
আজ গ্রাম গঞ্জে করছি এরপর শহরতলী ও রাজধানি ও ব্রিগেড সমাবেশ করা হবে আপনারা আজকে যেমন পাশে আছেন আগামীদিনেও পাশে থেকে দেবেন ?
সভা থেকে উচ্চকন্ঠে আওয়াজ তুলে সকলে হাত উঁচু করে সমর্থন জানাই।রাজ্য সরকার যে দ্বিচারিতা করছে বাংলায় প্রতিবাদ করা যাবেনা ওয়াকফ নিয়ে, অবিলম্বে তা প্রত্যাহার না করলে আগামী দিনে খেসারত দিতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মতো।
অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না বক্তব্য রাখতে গিয়ে জানান জনমত তৈরি করতে হবে এবং বলিষ্ঠ আওয়াজ তুলতে হবে।বাংলার বুকে বর্তমান সময়ের বলিষ্ঠ কন্ঠ হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী। সুতরাং বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে সবাইকে আগিয়ে আসতে হবে আব্বাস সিদ্দিকীর পাশে। লোক সমাগম হয় চোখে পড়ার মতো।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার ইমাম
,মোয়াজ্জিন,আলেম উলামা এবং সংগঠনের থানা শাখা কমিটির নেতৃত্বরা। সভাটি সুচারুভাবে সঞ্চালনা করেন সামিম মল্লিক।




